শনাক্তের পরও অ্যাপ স্টোরে ৮৪টি ক্ষতিকর অ্যাপ

১৪ জুলাই, ২০২২ ০৯:১৫  
গত বছর অ্যাপলের অ্যাপ স্টোরে এমনই ক্ষতিকর ১৩৩টি অ্যাপের সনাক্ত করেছিলো অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট। বিষয়টি অ্যাপলকে জানানো হলেও এখনো ক্ষতিকর অ্যাপগুলোর ৮৪টি অ্যাপ অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপের তালিকায় রয়েছে ছবি ও ভিডিও সম্পাদনার অ্যাপের পাশাপাশি রাশিফল, ফোন ক্লিনার, ওয়ালপেপার ও ভুয়া অ্যান্টিভাইরাস অ্যাপ। অ্যাপস্টোরে থেকে যাওয়ায় এখনো ক্ষতিকর অ্যাপগুলো নিয়মিত ডাউনলোড করছেন আইফোন ব্যবহারকারীরা। ফলে নিজেদের অজান্তেই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ম্যালওয়্যার না থাকলেও অ্যাপগুলো ব্যবহারকারীদের অজান্তেই অর্থের বিনিময়ে বিভিন্ন সেবা ব্যবহারের নিবন্ধন করে থাকে। এমনকি সেবাটি ব্যবহারের জন্য অর্থও পরিশোধ করে। ফলে বাড়তি অর্থ গুনতে হয় আইফোন ব্যবহারকারীদের।